সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় নিখোঁজ আ’লীগ নেতার মরদেহ নদী থেকে উদ্ধার | চ্যানেল খুলনা

মাগুরায় নিখোঁজ আ’লীগ নেতার মরদেহ নদী থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ মাগুরায় নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) সকালে কুমার নদী থেকে তার মরদেহ উদ্ধার করে খুলনার ডুবুরিরা।

 

উল্লেখ্য, মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আমিরুল শেখ (৫০) শ্রীকোল বাজারে চায়ের দোকানে বসে ছিলেন। বিকেল ৬টার দিকে সেখানে পুলিশের একটি টিম উপস্থিত হলে আমিরুল দৌড়ে কুমার নদীতে ঝাঁপ দেন। পরে তিনি ডুবে যান। বাজারে উপস্থিত লোকজন ও দমকল কর্মীরা নদীতে নেমে তার সন্ধান পাননি। পরে বুধবার (৭ আগস্ট) সকাল ৯টা ৩০মিনিটের দিকে কুমার নদী থেকে তার মরদেহ উদ্ধার করে খুলনা থেকে আসা ডুবুরিরা।

শ্রীপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, আমিরুলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের হাত থেকে রক্ষা পেতে কুমার নদীতে ঝাঁপ দেন আমিরুল। পরে স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর কর্মীরা দীর্ঘ সময় খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি। পরে বুধবার (৭ আগস্ট) সকাল ৯টা ৩০মিনিটের দিকে কুমার নদী থেকে তার মরদেহ উদ্ধার করে খুলনা থেকে আসা ডুবুরিরা।

খুলনা বিভাগীয় ডুবুরী ইউনিটের মধ্যে উপস্থিত ছিলেন, মাগুরার এস ও মো: সুমন, খুলনার আবুল বাসারের নেতৃত্বে ডুবুরী মজিবর রহমান, চিরঞ্জিৎ মন্ডল ও ড্রাইভার কাম ডুবুরি আহম্মদ আলী আকুঞ্জী নদীর তলদেশ থেকে আমিরুল ইসলামে মৃত দেহ উদ্ধার করে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।