সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাঝরাতে আবারও যাত্রীবাহী লঞ্চে আগুন | চ্যানেল খুলনা

মাঝরাতে আবারও যাত্রীবাহী লঞ্চে আগুন

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন লাগার ভয়াবহ ঘটনার সপ্তাহ দুই না যেতেই আবারও একইরকম দুর্ঘটনা ঘটেছে। চাঁদপুরের মেঘনা নদীতে বরিশালগামী যাত্রীবাহী এমভি সুরভী-৯ নামের লঞ্চে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে এবার বড় ধরণের কোনো বিপর্যয় ঘটেনি। লঞ্চের কর্মীরা দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

নৌ-ফায়ার সার্ভিসের ধারণা ইঞ্জিনের সাইলেন্সার থেকে লঞ্চটিতে আগুনের সূত্রপাত হয়।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. কায়ছারুল ইসলাম জানান, লঞ্চের যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, চিকিৎসকের পোস্ট

কাশিয়ানীতে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত

মা-বাবাকে মারধর ও মাদক সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: ফেনীতে তারেক রহমান

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’, বক্তার বক্তব্য ঘিরে আলোচনা

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।