সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাদক বিক্রেতাদের সামাজিকভাবে বয়কট করতে হবে | চ্যানেল খুলনা

মাদক বিক্রেতাদের সামাজিকভাবে বয়কট করতে হবে

অনলাইন ডেস্কঃ মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারপত্র বিতরণ কালে ইসমাইল মাতব্বর বলেছেন, মাদক নির্মুলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলেই চলবে না, সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সকল শ্রেণী-পেশার লোকদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মাদক বিক্রেতারা মানবতার শত্রু। তারা
আমাদের যুব সমাজকে তিল তিল করে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে। আরতাই মাদক বিক্রেতাদের দমন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও বয়কট করতে হবে।
২৯ মার্চ শুক্রবার জুমা নামাজের পরবর্তীকালে মাদক বিরোধী সচেতন সাগরিক সমাজ-এর সদস্য সচিব আবু হাসান টিপুর পরিচালনায় এমসার্কাস জামে মসজিদ, পানিরকল মসজিদ, পাঠানটুলী রেল লাইন জামে মসজিদ ও আইলপাড়া- পাঠানটুলী কবরস্থান মসজিদে মাদক বিরোধী প্রচার পত্র বিতরণ কালে ইসমাইল মাতব্বর এসব কথা বলেন।
মাদক বিরোধী সচেতন সাগরিক সমাজ-এর আহবায়ক বদরুল হক-এর নেতৃত্বে এম সার্কাসে-হালিম বেপারী, লিমন সরকার, গাজী শাহ আলম, সাখওয়াত, হাসান, পানিরকল এলাকাতে বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দীন প্রধান, রাফি, রতন,
মিঠু, এসহাক পাঠানটুলিতে নূর হোসেন, আবুল হোসেন, মহিউদ্দীন ভূইয়া, পাঠানটুলি আইলপাড়া কবরস্থান মসজিদে বীর মূক্তিযোদ্ধা শাহ আলম, ইসমাঈল মাতবর, ইয়াসিন, মোতালেব সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে প্রচার পত্র বিতরণ ও গণসংযোগ করেন।

https://channelkhulna.tv/

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

খুলনায় কখন কোথায় ঈদের জামাত

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

খুলনা তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান তরুণ ছাত্রনেতা আমিনুল ইসলাম

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

১০ দিনেই সব মামলায় জামিন পেলেন খুলনার যুবলীগের শওকত

রূপসায় ৪০০ টাকার জন্য কসাইয়ের হাতে চা দোকানদার খুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।