সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মানিক সাহা হত্যা মামলা পুন: তদন্তের দাবী সাংবাদিক ইউনিয়নের | চ্যানেল খুলনা

মানিক সাহা হত্যা মামলা পুন: তদন্তের দাবী সাংবাদিক ইউনিয়নের

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক সাহার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের পরিচালনায় হুমায়ুন কবির বালু মিলনায়তনে সাংবাদিক মানিক সাহার স্বরণে এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা করা হয়। এসময় বক্তারা সাংবাদিক মানিক সাহার হত্যা মামালার পুনতদন্তের দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, ইউনিয়নের কোষাধ্যক্ষ দিলিপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, রকিব উদ্দিন পান্নু, এস এম কামাল হোসেন, প্রবীর বিশ্বাস, আব্দুস সাত্তার, দেবব্রত রায়, বাপ্পি খান, মো. হাসানুর রহমান তানজির, আবু সাইদ, হাসান আল মামুন, দিলিপ পাল, শেখ সেলিম, শামীম আশরাফ শেলী, সোহেল মাহমুদ, শহজালাল মোল্লা মিলন, তরুণ চক্রবর্তী বিষ্ণু, মেহেদী হাসান, সাগর সরকার, পলাশ চন্দ্র ঢালী, তুফান গাইন, রাজু শাহা বিপ্লব, রিংটন মন্ডল, একরামুল হোসেন লিপু, মোস্তাফিজুর রহমান, শেখ জুয়েল, শামছুন্নাহার মেঘলা, আমির সোহেল, আরিফুর রহমান সোহেল, মো. রফিক আলী, এলিন হুসাইন অন্তর, উজ্জ্বল রায়, শশাংক স্বর্ণকার প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।