সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মিল্ক ভিটা নিয়ে বৈঠক আহ্বান সংসদীয় কমিটির | চ্যানেল খুলনা

মিল্ক ভিটা নিয়ে বৈঠক আহ্বান সংসদীয় কমিটির

চ্যানেল খুলনা ডেস্কঃ বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেডের (মিল্ক ভিটা) উৎপাদন, বিপণন, উৎপাদিত পণ্যের মান, আয়-ব্যয়, লাভ-লোকসান এবং প্রতিষ্ঠানের সর্বশেষ বার্ষিক রিপোর্ট নিয়ে বৈঠক আহ্বান করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনে এ বৈঠক হবে। কমিটির সভাপতির একান্ত সচিব মো. মাহাবুবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এদিকে কমিটির এক সদস্য জানান, দেশের ক্রমবর্ধমান দুগ্ধ শিল্প নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। অনেকে নানা ধরনের প্রতিবেদন দিচ্ছে। এসব নিয়েও বৈঠকে আলোচনা হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন সাবেক চিফ হুইপ ও কমিটির সভাপতি আ স ম ফিরোজ। এ ছাড়া কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক চৌধুরী, বেগম ইসমাত আরা সাদেক, নারায়ন চন্দ্র চন্দ, মো. মাহবুব-উল- আলম হানিফ, মির্জা আজম, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. জিল্লুল হাকিম এবং মুহিবুর রহমান মানিক উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।