সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মুক্তিযোদ্ধা আর কয়েদির চিকিৎসার তুলনা দুঃখজনক: হানিফ | চ্যানেল খুলনা

মুক্তিযোদ্ধা আর কয়েদির চিকিৎসার তুলনা দুঃখজনক: হানিফ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রসঙ্গ তুলে দলটির (আওয়ামী লীগ) যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, একজন মুক্তিযোদ্ধা আর জেলখানার কয়েদির চিকিৎসার তুলনা দুঃখজনক।

বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, খালেদা জিয়া জেলখানার কয়েদি। ওবায়দুল কাদের একজন বীর মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধা আর জেলখানার কয়েদির চিকিৎসার তুলনা দুঃখজনক।

হানিফ বলেন, আসলে বিএনপি নামক কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নেই। মিডিয়ায় টিকে থাকতে তারা মাঝে মাঝে কর্মসূচি দেয়।

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে তিনি জানান, আগের চেয়ে অনেক ভালো আছেন তিনি। তার সবগুলো অর্গান কাজ করছে। কিডনির চিকিৎসা শেষে তার বাইপাস সার্জারি করা হবে। আশা করা হচ্ছে, ২/১ সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আরেক যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

বিএনপি নেতা-কর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর

নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে তৎপরতা চলছে: রিজভী

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।