সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় এক মেম্বর প্রার্থীর প্রচারণায় বাঁধা ও কর্মীদের মারধরের অভিযোগ | চ্যানেল খুলনা

মোংলায় এক মেম্বর প্রার্থীর প্রচারণায় বাঁধা ও কর্মীদের মারধরের অভিযোগ

মোংলার চিলা ইউনিয়নের এক মেম্বর প্রার্থীর প্রচারণায় বাঁধা ও কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ মেম্বর প্রার্থীর বিরুদ্ধে। এ নিয়ে ওই এলাকায় দুই মেম্বর প্রার্থীর কর্মী ও সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

উপজেলার চিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বর ও আসছে ২০ সেপ্টেম্বর নির্বাচনে মেম্বর প্রার্থী কৌশিক মৌলিক কানু জানান, বালুর মোড় এলাকায় সোমবার রাত ৯টার দিকে তার কর্মীরা প্রচারণা চালাচ্ছিল। সে সময় প্রতিপক্ষ মেম্বর প্রার্থী সাইদুর রহমান লোকজন নিয়ে তার কর্মীদের প্রচারণায় বাঁধা ও ভয়ভীতিসহ হুমকি ধামকি দেয়। এর কিছুক্ষণ পর ওই এলাকায় কানুর নির্বাচনী অফিসে থাকা দুই কর্মীকে সেখান থেকে ডেকে বের করে এনে বেদম মারধর করেন সাইদুরের কর্মী মুক্ত হাওলাদার (৩৮)।  এতে কানুর কর্মীর বেল্লাল খাঁন (৩৭) ও বেল্লাল তালুকদার (২৬) গুরুতর জখম হন। কানু বলেন, এ ঘটনা আমি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন মহোদয়কে জানিয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত সাইদুর রহমান বলেন, মুক্ত হাওলাদার আমার লোক নয়, সে একজন চায়ের দোকানী। আর এসব ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ঘটনাটি মৌখিক জানিয়েছে, লিখিত পেলে প্রিজাইডিং অফিসারকে বলা আছে তিনি ব্যবস্থা নিবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বাগেরহাটে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

ফকিরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

সুন্দরবনে বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।