সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় জাহাজের পাখায় রশি পেচিয়ে ডুবে গেল জেলেদের নৌকা, নিখোঁজ ১ | চ্যানেল খুলনা

মোংলায় জাহাজের পাখায় রশি পেচিয়ে ডুবে গেল জেলেদের নৌকা, নিখোঁজ ১

বাগেরহাটের মোংলায় নদীতে মাছ ধরতে গিয়ে মহিদুল শেখ (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মহিদুল শেখ মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার আ: রশিদ শেখের ছেলে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোর ৪ টায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নের মোংলা বঙ্গবন্ধু ঘষিয়াখালী নৌ চ্যানেলে এ ঘটনা ঘটে।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম মহিদুলের নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ভোর আনুমানিক ৪ টার দিকে মোংলা ঘষিয়াখালীর নৌ চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় ঐ রুটদিয়ে যাওয়া লাইটার জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকাটি ডুবে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ মেলেনি মহিদুল শেখের। ফায়ার সার্ভিস ও মোংলা নৌ পুলিশের একটি ডুবুরি দল নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এ সময় নৌকায় থাকা দুই জেলের ভিতরে তরিকুল শেখ নামে এক জেলে সাতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ নিখোঁজ রয়েছে। এ ঘটনায় লাইটার জাহাজটিকে আটক করা না গেলেও তাকে সনাক্ত করণের কাজ চলমান রয়েছে বলে জানান নৌ পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, নিখোঁজ মহিদুল শেখের ১০ মাসের ও ২ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। মুহিদুল নিখোঁজ হওয়ার পর থেকে তার বাড়িতে ও এলাকায় বইছে শোকের মাতম।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ, পরিদর্শনে অধ্যক্ষ মশিউর রহমান খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।