সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় মিথ্যা অপবাদ ও হয়রানির প্রতিবাদে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

মোংলায় মিথ্যা অপবাদ ও হয়রানির প্রতিবাদে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন

মোংলা উপজেলা যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। তার নামে একটি জমি রেজিষ্ট্রি দিয়ে টাকা না পাওয়ার মিথ্যা নাটক সাজিয়েছে নিজ দলের প্রতিপক্ষরা। বুধবার (২১ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় নিজ বাসায় সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ করেন। তবে এসময় দলের স্বার্থে প্রতিপক্ষদের নাম বলেননি তিনি।

উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হাওলাদার এসময় দাবি করেন, চেয়ারম্যান থাকাকালীন কোন সংখ্যালঘুর জমি দখল বা তাদের ওপর নির্যাতন করেননি। এছাড়া তিনি কখনোই শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলেও সাংবাদিকদের জানান তিনি। সমাজে হেয় প্রতিপন্ন ও হয়রানিসহ নিজ দলে সমালোচিত করতে প্রতিপক্ষরা এসব ছড়াচ্ছে বলেও দাবি করেন যুবলীগ নেতা ইস্রাফিল।
এসময় মিঠাখালি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগের নেতা ও কয়েকজন সাবেক ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।