সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা বন্দরের ৩৮০০ শ্রমিক-কর্মচারীদের দেয়া হলো ঈদ উপহার সামগ্রী | চ্যানেল খুলনা

মোংলা বন্দরের ৩৮০০ শ্রমিক-কর্মচারীদের দেয়া হলো ঈদ উপহার সামগ্রী

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মোংলা বন্দরের ৩৮০০ শ্রমিক-কর্মচারীদেরকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা কাষ্টমস এজেন্টস এ্যাসোসিয়েশন এবং মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের আয়োজনে বুধবার দুপুরে শ্রমিক-কর্মচারী এ খাদ্য সহায়তা দেয়া হয়। বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবন চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতি এমএ বাতেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্টো, মোঃ মহসিন, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, উপদেষ্টা এসএম মোস্তাক মিঠু, সদস্য এইচ এম দুলাল, মশউর রহমান, শেখ কামরুজ্জামান জসিম ও মাহবুবুর রহমান টুটুল
এবং মোংলা কাষ্টমস এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সুলতান হোসাইন খাঁন।

শ্রমিক- কর্মচারীদের ঈদ উপহার হিসেবে দেয়া হয়েছে ১০কেজি চাল, ১কেজি পোলাও চাল, ২কেজি ডাল, ২কেজি চিনি, ১লিটার তেল, সেমাই ২ প্যাকেট, সাবান ১ পিস, গুড়ো দুধ ৫০০গ্রাম ও লবণ ১কেজি।

খাদ্যসামগ্রী বিতরণকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন,
প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দিক নির্দেশনার ফলে মোংলা বন্দরে এখন স্বর্ণ যুগ চলছে। পদ্মা সেতু চালু হওয়াতে চট্টগ্রামের তুলনায় মোংলা বন্দরে থেকে ঢাকার দূরত্ব ১০০ কিলোমিটার কমে গেছে। এখন মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টায় মোংলা বন্দর থেকে পণ্য ঢাকায় পৌঁছে যাচ্ছে। রেল চালু হলে বন্দরের কর্মযজ্ঞ আরও বাড়বে। সরকারের সদিচ্ছায় বন্দরকে ঘিরে নানা প্রকল্পের কাজ চলমান রয়েছে। শ্রমিক-কর্মচারীই এই বন্দরের বড় শক্তি। তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মোংলা বন্দরকে আরও এগিয়ে নিতে হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ, পরিদর্শনে অধ্যক্ষ মশিউর রহমান খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।