সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন | চ্যানেল খুলনা

মোংলা বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দার্শনিক রাষ্ট্রনায়ক ও উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হলো মোংলা বন্দরের আয়োজনে। ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে মোংলা বন্দরের উন্নয়ন ও অগ্রযাত্রার শুরু হয় তারই ধারাবাহিকতায় দেশের তথা বিশ্বের একটি আধুনিক, দ্রুত ও নিরাপদ আন্তর্জাতিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে মোংলা বন্দর বিশ্ব পরিমন্ডলে সুপরিচিতি পাচ্ছে।
২৮ সেপ্টেম্বর, ২০২২ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ধরণের কর্মসূচি গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বেলা ১২:০০ ঘটিকায় বন্দরের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বিশেষ অতিথি ছিলেন কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার সদস্য (হারবার ও মেরিন), এবং সভাপতিত্ব করেন পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধানগণ, অফিসার এ্যাসোসিয়েশন ও বন্দরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
আলোচনা সভায় প্রধান অতিথি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে সারা দেশের সার্বিক উন্নয়নের সাথে সাথে মোংলা বন্দরের ব্যাপক উন্নয়ন হয়েছে ও সক্ষমতা বেড়েছে কয়েকগুন, বন্দর নিয়ে কোন ষড়যন্ত্র হলে আমরা তা প্রতিহত করার চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নকে তরান্বিত করতে আমরা আন্তরিকতার সাথে কাজ করে যাব।”
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও বাদ যোহর মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল মসজিদ/মন্দির ও গীর্জায় দোয়া মাহফিল এবং বিশেষ প্রার্থনা করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।