সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোবাইল ফোন থেকে আয়কর রিটার্ন দাখিল করা যাবে | চ্যানেল খুলনা

মোবাইল ফোন থেকে আয়কর রিটার্ন দাখিল করা যাবে

করদাতাদের জন্য অনলাইনে নতুন আয়কর রিটার্ন ব্যবস্থা চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন ব্যবস্থা উন্মুক্ত করা হবে। মঙ্গলবার (২৭ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের এক তথ্য বিবরণীতে এসব কথা জানানো হয়।

নতুন ব্যবস্থা চালু হলে করদাতারা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ওয়েবসাইট কিংবা মোবাইল ফোন সেট ব্যবহার করে অনলাইনে চলতি ২০২১-২২ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

তথ্য বিবরণীতে বলা হয়, ইতোমধ্যে এনবিআরের আয়কর শাখা পরীক্ষামূলকভাবে করদাতাদের গ্রহণযোগ্যতা এবং ইন্টারনেট বিষয়ক একটি পরীক্ষা চালিয়ে এর সফলতা পেয়েছে। এনবিআর কর্মকর্তারা নতুন এ পদ্ধতি তৈরি করেছেন, যা অনেকটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলবে।

এনবিআর সূত্র জানায়, নতুন পদ্ধতির মাধ্যমে করদাতারা যেকোনও সময় আয়কর সার্টিফিকেট, রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকার ও টিআইএন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। এর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে নিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করে ওয়েবসাইটে গিয়ে করদাতাদের নিবন্ধন করতে হবে।

অনলাইন পদ্ধতি বিটিআরসির বায়োমেট্রিক ডাটাবেস ব্যবহার করে করদাতাদের সত্যতা যাচাই করে দেবে এবং ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সরবরাহ করবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

সোনার দাম কমলো ভরিতে ৩,২৬৬ টাকা

তিন দিন কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ৪৪৩২ টাকা

সোনার দাম ভরিতে কমল ৯ হাজার টাকা

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা

পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদনে ২০৩০ সাল পর্যন্ত শুল্ক-কর ছাড়

পরিবেশ ও জলবায়ু খাতে বরাদ্দ বেড়েছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।