সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে অবৈধ বাঁধ কেটে পানি চলাচল উন্মুক্ত করলেন এ্যাসিল্যান্ড | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে অবৈধ বাঁধ কেটে পানি চলাচল উন্মুক্ত করলেন এ্যাসিল্যান্ড

বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে চরের জমিতে অবৈধভাবে বাঁধ দিয়ে মৎস্য ঘের। শনিবার বেলা ১১টায় অভিযান চালিয়ে অবশেষে বাঁধ কেটে অপসারণ করলেন সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক। অভিযানকালে পুলিশের একটি টিম, কোস্টগার্ড ও ইউপি চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার, ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
পূর্ব বহরবুনিয়া গ্রামে নদীর তীরবর্তী চরের জমি অবৈধ দখল করে বাঁধ দিয়ে মৎস্য ঘের করছে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা। এ ঘটনায় বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় প্রশাসনের নজরে আসে বিষয়টি। পাশাপাশি স্থানীয় কৃষকদের জলাবদ্ধতার সৃষ্টির কারনে পানি চলাচল বন্ধ হয়ে পড়ায় ফসলী জমির ক্ষতি স্বাধন হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক বরাবরে স্থানীয়দের একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বাঁধগুলো অবশেষে কেটে অপসারণ করা হয়। এতে এলাকায় সাধারণ কৃষকদের মাঝে স্বস্থি ফিরে এসেছে। এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, সরকারি জমি বে-দখল করে অবৈধভাবে বাঁধ দিয়ে যারা মৎস্য ঘের করে ফসলী জমির দুর্ভোগ সৃষ্টি করে রেখেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাঁধ অপসারনের অভিযান অব্যাহত থাকবে। #

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।