সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার প্রার্থীসহ আহত ২০ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার প্রার্থীসহ আহত ২০

বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের হামলায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ১০ টাকা কেজি দরের চাল বিতরণের সময় বর্তমান চেয়ারম্যান ও স্থগিত থাকা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশা ঘটনাস্থলে গেলে দলটির বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান হাওলাদার ও তার সমর্থকেরা হামলা করে। এতে চাল সুবিধাভোগীরাও আহত হন। আহতদের মধ্যে মিঠু রানী(৩৬), লিপি আক্তার(৩০), নাদিরা বেগম(৪০), ঊষা রানী বিশ্বাস(৬৫), ইলিয়াস হাওলাদার, ইসাহাক হাওলাদার, কৃষ্ণ মাষ্টার(৬৪) এনায়েত হাওলাদার(৫০) ইলিয়াস শিকদার(৪২)সহ রক্তাক্ত জখমীদেরকে মোড়েলগঞ্জ হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে।

জিউধরা ফাঁড়ির পুলিশ ঘটনার সময় উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যার্থ হয়। পরে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম পুলিশের একটি বড় বহর নিয়ে বেলা ১টার দিকে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, চাল বিতণের সময় বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান হাওলাদারের অনুসারীরা অতর্কিতে হামলা করে। এতে ৬ নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে ফেয়ার প্রাইজ চালের ডিলার রেহেনা বেগম বলেন, হামলাকারিরা প্রায় ৬০ হাজার টাকা ও কয়েক বস্তা চাল ছিনিয়ে নিয়ে গেছে।
এ সম্পর্কে ঘটনাস্থল থেকে থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।

এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান হাওলাদারের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।