সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে ইয়াবাসহ মাদক কারবারি আটক | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বাগেরহাটের মোল্লাহাটে ২ হাজার ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাজের মোল্লা (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।
মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার কামারগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২ হাজার ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও নগদ ৪৫০ টাকা জব্দ করে র‌্যাব সদস্যরা।
আটক মো. নাজের মোল্লা মোল্লাহাট উপজেলার কামারগ্রামের সুরত মোল্লার ছেলে।
র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামারগ্রাম এলাকায় অভিযান চালিয়ে নাজের মোল্লাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার (৬ জুলাই) মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।