সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ | চ্যানেল খুলনা

মোল্লাহাটে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ

বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় শোক দিবস- ২০২২ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” পাঠ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দিতে মোল্লাহাট পাবলিক লাইব্রেরীর আয়োজনে এর নিজস্ব পাঠ কক্ষে রবিবার এ ব্যতিক্রমী অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পাবলিক লাইব্রেরীর সভাপতি মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইসহাক আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাম পদ বিশ্বাস।
উল্লেখ্য, মোল্লাহাট উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” পাঠে অংশগ্রহণ করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪

ফুলকা পচা রোগে ফকিরহাটে মরছে মাছ, আতঙ্কে চাষিরা

ফকিরহাটে খামারিদের শিং মাছের পোনা ও উপকরণ বিতরণ

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।