সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রীর মৃত্যু | চ্যানেল খুলনা

মোল্লাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রীর মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ মিস্ত্রী সোহেল মোল্লা (৩০) মারা গেছেন। সোমবার বিকালে উপজেলার দেড়বোয়ালিয়া এলাকায় নির্মাধীন ভবনে ওয়ারিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মোল্লা উপজেলার গাড়ফা দক্ষিণপাড়া গ্রামের আতাহের মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকাল ৫ টার দিকে সোহেল মোল্লা উপজেলার দেড়বোয়ালিয়া এলাকায় একটি নির্মাধীন ভবনে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করছিল। যখন ওয়ারিংয়ের কাজ করছিল তখন বিদ্যুৎ ছিলনা, একপর্যায়ে কাজ করা অবস্থায় বিদ্যুৎ আসলে তিনি স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।