সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ম্যাচ ড্র, লড়াই জমিয়ে রাখল সিটি-লিভারপুল | চ্যানেল খুলনা

ম্যাচ ড্র, লড়াই জমিয়ে রাখল সিটি-লিভারপুল

প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ধরা হচ্ছিল ম্যানচেস্টার সিটি-লিভারপুল দ্বৈরথ। সেই দ্বৈরথে দুইবার পিছিয়ে পড়েও সিটির মাঠ ইতিহাদে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। এই ড্রয়ে লিগ শিরোপার লড়াইও জমিয়ে রাখল দুই দল।
সিটির মাঠে এদিন শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। সিটির অবশ্য এগিয়ে যেতে ৫ মিনিটের বেশি লাগেনি। বের্নার্দো সিলভার অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। সিটির আক্রমণের জবাব আক্রমণ দিয়েই দিয়েছে লিভারপুল। ১৩ মিনিটে আলেক্সান্ডার আরনল্ডের সহায়তায় লিভারপুলকে সমতায় ফেরান ডিয়োগো জোতা।

লিভারপুল সমতায় ফেরার পর দুই দলই গোলের জন্য উন্মুখ হয়ে ঝাঁপিয়ে পড়ে। নান্দনিক ফুটবলের পসরায় লড়াইও জমিয়ে তোলে তারা। তবে ৩৬ মিনিটে ফের এগিয়ে যায় সিটি। জোয়াও কানসেলোর সহায়তায় সিটিকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।
বিরতির পর সমতায় ফিরতে অবশ্য এক মিনিটের বেশি সময় নেয়নি লিভারপুল। সালাহর দারুণ এক অ্যাসিস্টে লিভারপুলকে ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান সাদিও মানে। সমতায় ফেরার পর দুই দলই গোলের লক্ষ্যে আক্রমণ চালিয়ে যায়। এর মাঝে সিটিকে আরেকবার এগিয়েও দিয়েছিলেন রাহিম স্টার্লিং। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। এরপর ফ্রি-কিক থেকে রিয়াদ মাহরাজের শট ফিরে আসে বারে লেগে। গোলের লক্ষ্যে এরপর দুই দলই একাধিক পরিবর্তন আনে, তবে কোনো পরিবর্তনই আর শেষ পর্যন্ত গোল এনে দিতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

মেয়েদের বিপিএল শুরুর দিনক্ষণ জানাল বিসিবি

বাংলাদেশ-পাকিস্তানের বৈঠক নিয়ে ভারত কী বলছে

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন নিয়ে সরকারের সঙ্গে কথা বলবে পাকিস্তান

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।