সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মৎস্য অধিদপ্তরের চেক ডুমুরিয়ার চিংড়ি ক্লাস্টার চাষিদের হাতে, ছোখে আশার আলো | চ্যানেল খুলনা

মৎস্য অধিদপ্তরের চেক ডুমুরিয়ার চিংড়ি ক্লাস্টার চাষিদের হাতে, ছোখে আশার আলো

সাসটেইনেবল কোষ্টল এণ্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট এটি মৎস্য অধিদপ্তরের অধিনাস্থ একটি প্রকল্প। এই প্রকল্পের অধীনে ডুমুরিয়া উপজেলায় আঠারোটি ক্লাস্টার গঠন করা হয়। মৎস্য অধিদপ্তরের আওতায় ক্লাস্টার গঠনের শর্তঅনুযায়ী ঘেরর গভীর বৃদ্ধি , পাড় চওড়াকরন, বায়োসিকিউরিটি মেনে চলা, একই চাষ পদ্ধতি অনুসরণ ও অন্যান্য শর্ত সাপেক্ষে পুকুর প্রস্থুতি ও চাষ পদ্ধতি অনুসরণ করার শর্ত সাপেক্ষে ডুমুরিয়া উপজেলা হতে সাতটি ক্লাস্টারের বিজনেস প্লান প্রকল্প দপ্তরে পাঠানো হয়। এই সাতটি ক্লাস্টারের মধ্যে থেকে পাঁচটি ক্লাস্টারে ম্যাচিং গ্রাণ্টের প্রথম কিস্তি ব্যাংকের চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে।ম্যাচিং গ্রাণ্ট প্রাপ্তির ভিত্তিতে ক্লাস্টার গুলোর নাম বড়ডাঙ্গা চিংড়ি চাষী ক্লাস্টার -২, গুটুদিয়া; বড়ডাঙ্গা চিংড়ি চাষী ক্লাস্টার – গুটুদিয়া; বারুইকাটি চিংড়ি চাষী ক্লাস্টার , শোভনা; বৈঠাহারাচিংড়ি চাষী ক্লাস্টার, মাগুরখালী; টিপনা নতুন রাস্থা চিংড়ি চাষী ক্লাস্টার , খর্ণিয়া। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক ও মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

খুলনায় পিএসসির নতুন ভবন উদ্বোধন, নিয়োগ পরীক্ষায় বাড়বে সক্ষমতা

খুলনায় পৃথক ট্রেনের ধাক্কায় বৃদ্ধসহ দুজনের মৃত্যু

খুলনায় জমি দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা বাহাদুর মুন্সি

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান, ১০ দিনে গ্রেপ্তার ২৮৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।