সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যক্ষা রোগী সনাক্তকরণে ইমামদের ভূমিকা শীর্ষক নাটাব খুলনার মত বিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

যক্ষা রোগী সনাক্তকরণে ইমামদের ভূমিকা শীর্ষক নাটাব খুলনার মত বিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব খুলনার আয়োজনে যক্ষা রোগী সনাক্তকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মসজিদের ইমামদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৩মে) সকাল সাড়ে ১০টায় খুলনা ডায়াবেটিক সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। নাটাব খুলনার সহ-সভাপতি ও বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডাঃ শাহানা রাজ্জাক এর সভাপতিত্বে ও সাংবাদিক এস এম নূর হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বক্ষব্যাধিক ক্লিনিক খুলনার জুনিয়র কনসালটেন্ট ডা: আহমেদ তারেক শামস চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মোঃ ছাবেতূল ইসলাম, নাটাব খুলনার কোষাধক্ষ্য প্রফুল্ল দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন নাটাব খুলনার এফ এল এস মোঃ জাহাঙ্গীর আলম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লবণচরা বুখারী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান। মতবিনিময় সভায় খুলনার বিভিন্ন মসজিদের ৩০ জন ইমাম অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় অতিথিবৃন্দ বলেন, যক্ষা রোগ প্রতিরোধ ও
রোগী সনাক্তকরণে মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তারা হচ্ছেন সমাজের নেতা। সে কারণে তাদের গৃহীত পদক্ষেপ সমাজে ব্যাপক প্রভাব ফেলে।

বক্তারা বলেন, যক্ষা রোগ নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় দেশের প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সদর হসপিটাল,মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে যেখানে টিভি

স্ক্রিনিং সেন্টার আছে এখন থেকে সে সকল স্থানে যক্ষা রোগ নির্ণয়ে জিন এক্সপার্ট মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়া শিশুদের যক্ষা রোগ নির্ণয় ও ফুসফুস বহির্ভূত যক্ষা রোগীদের টেস্টের জন্য প্রেরণ করার জন্য মসজিদের ইমামগণকে অবহিত করেন।

উল্লেখ্য, জাতীয় যক্ষা নিরোধ সমিতি-নাটাব যক্ষা রোগ নিয়ন্ত্রণ ওরোগী সনাক্তকরণে ১৯৪৮ সাল থেকে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে মত বিনিময়ের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

বাংলাদেশে প্রথমবারের মত ফ্রেন্ডশিপের অনলাইন ডিসপিউট রেজল্যুশন (ODR) সেন্টার চালু

দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।