সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে করোনার ভয়ঙ্কর রূপ, মৃত্যু ১৪ ও আক্রান্ত ৩৮৮ | চ্যানেল খুলনা

যশোরে করোনার ভয়ঙ্কর রূপ, মৃত্যু ১৪ ও আক্রান্ত ৩৮৮

যশোরে করোনা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন করোনার কাছে অসহায়। গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনায় আরও ১৪ জন মারা গেছেন। এরমধ্যে পজিটিভ ছিলেন ৯ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। শনাক্ত হয়েছেন ৩৮৮ জন।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার ১১ শ’ ৩৬ জনের নমুনা পরীক্ষায় ৩৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ১৫ শতাংশ। এসময়ে মোট মারা গেছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৪২ জন। মোট শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯ শ’ ১০ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৪ জন। মারা গেছেন ২০২ জন ৷ যশোর সদর উপজেলা এলাকায় সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ২৩৫ জন, কেশবপুরে ২০ জন, ঝিকরগাছায় ৩৬ জন, অভয়নগরে ৪৮ জন, মনিরামপুরে ১০ জন, বাঘারপাড়ায় ৬ জন, শার্শায় ১৮ জন, চৌগাছায় ১৫ জন নতুন করে পজিটিভ হয়েছেন।
জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার আকতারুজ্জামান বলেন, ওয়ার্ডে শয্যা বা জায়গার অভাবে রোগীকে ঢাকা বা খুলনায় রেফার করা কোন সমাধান নয়। যে কোন পরিস্থিতিতে করোনা বা উপসর্গের রোগীকে হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানের চেষ্টা করা হবে। তবে এ অবস্থা চলতে থাকলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। হাসপাতালেও স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মানুষের অসচেতনতায় জেলার করোনা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। সংক্রমণ ছড়িয়ে পড়েছে এখন শহর থেকে গ্রামে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

শ্লীলতাহানির চেষ্টাকালে নারীর দায়ের কোপে একাধিক মামলার আসামি নিহত

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।