সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোর বোর্ডের স্থগিত বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা ৩০ সেপ্টেম্বর | চ্যানেল খুলনা

যশোর বোর্ডের স্থগিত বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা ৩০ সেপ্টেম্বর

যশোর শিক্ষাবোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের স্থগিত এমসিকিউ পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। যশোর শিক্ষাবোর্ডের ওয়বসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এ ব্যাপারে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, স্থগিত হওয়া বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
গত ১৫ সেপ্টেম্বর নড়াইলে বাংলা প্রথম পত্রের পরীক্ষার দিন ভুলক্রমে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নপত্র সরবরাহ করা হয়। কালিয়ার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাউসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০০ পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র সরবরাহ করার পর বিষয়টি পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকদের নজরে আসে।
এছাড়া বাউসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৫টি প্রশ্নপত্র সরবরাহের পর বিষয়টি নজরে আসলে কেন্দ্র সংশ্লিষ্টরা প্রশ্ন দেয়া বন্ধ করে দেন। এ কারণে শুধুমাত্র যশোরবোর্ডের অধিনে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত করা হয়। তবে সৃজনশীল পরীক্ষা যথাসময়ে হয়েছে। এ পরীক্ষা আগামী ৩০সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে যশোর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।