সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যুক্তরাজ্যে টানেলে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অনেকে | চ্যানেল খুলনা

যুক্তরাজ্যে টানেলে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অনেকে

যুক্তরাজ্যের সালিসবারিতে দুই ট্রেনের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর অন্তত ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর দুই ট্রেনের চালকের মধ্যে একটি ট্রেনের চালক আটকা পড়েন, সেখানে প্যারামেডিকরা তাকে চিকিৎসা দেন।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে লন্ডন রোডের কাছে একটি টানেলে এ দুর্ঘটনা ঘটে। টানেলের ভেতরে প্রথমে একটি ট্রেনের সাথে কিছুর একটা ধাক্কা লাগে। এরপর সিগন্যালজনিত ত্রুটির কারণে আরেকটি ট্রেন এসে ওই ট্রেনকে ধাক্কা দেয়।

অ্যাঞ্জেলা ম্যাটিংলি নামে ট্রেনের এক যাত্রী বলেন, কয়েক সেকেন্ডের মধ্যে যে কী হয়ে গেল কিছু বোঝা গেল না। হঠাৎ দেখলাম চারপাশে সব কালো। সবাই খুব ভয় পেয়েছিল, কিন্তু ওইভাবে কেউ বড় কোনো আঘাত পায়নি।

স্থানীয় ডোর্সেট অ্যান্ড উইল্টশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ এটিকে ‘মেজর ইনসিডেন্ট’ হিসেবে দেখছে। পুলিশের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও কোস্টগার্ড হেলিকপ্টারও পাঠানো হয় ঘটনাস্থলে।

এদিকে ঘটনাস্থলের এক কিলোমটার দূর থেকেও ওই সংঘর্ষের শব্দ পেয়েছেন তামার ভেলাকোট নামে এক নারী। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ নিশ্চিত করেছে দুর্ঘটনায় কেউ নিহত হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

কপ-৩১ সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী

অভিবাসন নীতি ‘অতিরিক্ত কঠোর ছিল’, স্বীকার করলেন ট্রাম্প

ইরানে হামলার পাশাপাশি তেহরানের সঙ্গে আলোচনার কথা জানালেন ট্রাম্প

জর্জিয়া স্টেট সিনেটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাংলাদেশি শেখ রহমান

আমরা বাংলাদেশের চলমান সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছি : জয়সওয়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।