সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে মাগুরায় বিএনপি'র বিক্ষোভ | চ্যানেল খুলনা

যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে মাগুরায় বিএনপি’র বিক্ষোভ

মুন্সীগঞ্জে বিএনপি’র কর্মসূচিতে পুলিশ, আওয়ামী লীগ-বিএনপি’র ত্রিমুখী সংঘর্ষে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন নিহতের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি’সহ এর সকল সহযোগী অঙ্গ সংগঠন।

শনিবার বিকাল সাড়ে ৩ টায় মাগুরা ঝিনাইদহ মহাসড়কের মাগুরা সদর উপজেলা কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে, বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা মোঃ আক্তার হোসেন, ইকবাল আক্তার খান কাফুর, কিজিল খান, মোঃ কুতুব উদ্দিন। যুবদল নেতা ফিরোজ, মিজান, শাকের। স্বেচ্ছাসেবকদল নেতা আশরাফুজ্জামান শামীম, জাহিদুল ইসলাম, মারুফ। ছাত্রদলনেতা আব্দুর রহিম, আল মামুন, প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সরকার পতন আন্দোলনে যে সকল বীর সেনারা শহীদ হয়েছে তাদের রক্ত বৃথা যেতে দেবোনা। এবং দেশের জনগণকে সাথে নিয়ে অচিরেই এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে জাতীয়তাবাদী দল।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।