সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রকেট হামলায় নিহত ইউক্রেনীয় অভিনেত্রী ওকসানা | চ্যানেল খুলনা

রকেট হামলায় নিহত ইউক্রেনীয় অভিনেত্রী ওকসানা

ইউক্রেনের রাজধানী কিয়েভে নিজ বাড়িতে রকেট হামলায় দেশটির জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
স্থানীয় সময় শুক্রবার (১৮ মার্চ) অভিনেত্রীর নিজ দল ‘ইয়ং থিয়েটার’ এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে অবস্থান করছিলেন ওকসানা। সেখানে রাশিয়ার সেনারা রকেট হামলা চালালে ইউক্রেনীয় এ অভিনয়শিল্পী মারা যান।

সম্প্রতি শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন ওকসানা।
ইউক্রেনীয় প্রশাসনের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে দেশের নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে পুতিনের সেনারা।
এর আগেও রাজধানী কিয়েভসহ ইউক্রেনের একাধিক শহরে দোকান-বাজার, বাড়ি, স্কুল ও হাসপাতালের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে।
যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুধুমাত্র ইউক্রেনের সেনা ঘাঁটিগুলো লক্ষ্য করেই বিশেষ অভিযান চালাচ্ছে তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

পুরোনো ছবি প্রকাশ নিয়ে ক্ষুব্ধ মেঘনা আলম, বললেন ‘ভিউ বেশি গুরুত্বপূর্ণ’

হামলার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’

কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা

নায়িকা ইশা রিখির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা বাদশার

বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।