সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রব স্মৃতি পরিষদের সভা দুই দিনের কর্মসূচি ঘোষণা | চ্যানেল খুলনা

রব স্মৃতি পরিষদের সভা দুই দিনের কর্মসূচি ঘোষণা

শহীদ এস এম এ রব স্মৃতি পরিষদের কর্মী সভা আজ ৩ আগস্ট শিববাড়িস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ¦ চম মুজিবর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ১১ আগস্ট বৃহষ্পতিবার শহীদ এস এম এ রব এর ২২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচি পালনে সংগঠনের প্রধান উপদেষ্ট ওয়ার্ড কাউন্সিলর এসএম হাফিজুর রহমান হাফিজকে আজবায়ক ও আলহাজ¦ চম মুজিবর রহমানকে সদস্য সচিব করে ১৫ সদস্যের উপকমিটি গঠন করা হয়। সভায় জরুরীভাবে সংগঠনের ত্রি-বার্ষিকী সম্মেলন করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় শহীদ এস এম এ রব পুত্র বিশিষ্ট শিল্পপতি এসএম আরিফুর রহমান মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ১১ আগস্ট বৃহষ্পতিবার শহীদ এস এম এ রব এর ২২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১১ আগস্ট ভোর থেকে আরাফাত আবাসিক জামে মসজিদ, একিমখানাসহ মাদ্রাসায় পবিত্র কুরআনখানী। এতিম শিশুদের মাধ্যে কাপড় ও খাবার বিতরণ। সকাল ১১ টায় বসুপাড়াস্থ মরহুমের কবর জিয়ারত,ফাতেহা পাঠ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ। বাদ যোহর বায়তুন নুর জামে মসজিদসহ সোনাডাঙ্গাস্থ সকল মসজিদে দোয়া মাহফিল। ১২ আগস্ট বিকেল ৩ টায় খুলনা প্রেসক্লাবস্থ শহীদ আবু নাসের ব্যাংকুয়েট হলে বিশিষ্টজনদের উপস্থিতিতে স্মরণ সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হবে। এছাড়া মরহুমের পরিবার, বৃহত্তর নোয়াখালী জনকল্যান সমিতি ও এসএমএ শপিং কমপ্লেস্কে পৃথক পৃথক কর্মসুচি পালিত হবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসক মঞ্জুর

খুলনায় মহান মে দিবস পালিত

খুবি সাংবাদিক সমিতির সভাপতি ইব্রাহিম-সাধারণ সম্পাদক নাহিদ

খুবি ক্যারিয়ার ক্লাবের ‘নেক্সটজেন ৩.০’ শীর্ষক ’২৬ ব্যাচের অনবোর্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

খুবিতে দুইটি ডিসিপ্লিনের ক্লাস আকস্মিক পরিদর্শনে উপাচার্য

কেএমপি’র অভিযানে ২ বছরের শিশুসহ মা উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।