সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাজধানীতে সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ | চ্যানেল খুলনা

রাজধানীতে সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

চ্যানেল খুলনা ডেস্কঃ রাজধানীতে অনুমতি ছাড়া সব ধরণের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে ঢাকায় কোনো ড্রোন উড়ানো যাবে না।

মঙ্গলবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বার্তায় ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী বিনোদনের জন্য বা ছবি ধারণের জন্য বা অজ্ঞাত কারণে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিভিন্ন ধরনের ড্রোন উড্ডয়ন করে থাকেন। যেকোনো ধরনের ড্রোন উড্ডয়নের জন্য অনুমতি দেয়ার বিষয়টি সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের এখতিয়ারভুক্ত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়া, অননুমোদিত ড্রোন উড্ডয়ন জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করাসহ জনমনে ভীতির সঞ্চার করতে পারে। এমতাবস্থায়, জননিরাপত্তা অক্ষুণ্ন রাখার জন্য ঢাকা মহানগরীতে অননুমোদিতভাবে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হলো। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।