সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে অগ্নিকাণ্ডে তিনটি ঘর ভস্মীভূত | চ্যানেল খুলনা

রামপালে অগ্নিকাণ্ডে তিনটি ঘর ভস্মীভূত

বাগেরহাটের রামপালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও দুইটি রান্নাঘর ভস্মীভূত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের সবুর শিকদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ অগ্নিকাণ্ডে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে যে, বুধবার ভোর ৫ টার সবুর শিকদারের বসতঘরসহ পাশ্ববর্তী দুইটি রান্না ঘরে আগুন দেখতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ও রামপাল ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

অগ্নিকাণ্ডে সবুর শিকদারের বসতঘরসহ ২ টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

বসতঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট দ্বারা সৃষ্ট আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রামপাল সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।