সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে ইমামদের সাথে ওসি আশরাফুল আলম'র মতবিনিময় | চ্যানেল খুলনা

রামপালে ইমামদের সাথে ওসি আশরাফুল আলম’র মতবিনিময়

বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের সকল মসজিদের ইমামদের সাথে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম’র আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১ নভেম্বর) সন্ধ্যায় রামপাল থানার আয়োজনে ফয়লাহাট পুলিশ ক্যাম্পে এ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলি ভুট্টোসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্য, ইমামগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।

এসময় ওসি আশরাফুল আলম মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, গুজব, সামাজিক বিরোধ, মসজিদের মাইকে সমাজ ও রাষ্ট্র বিরোধী কোন অপপ্রচার চালানো থেকে বিরত থাকা ও সাইবার ক্রাইম বিষয়ে সকলে সচেতন করেন। তিনি আরও বলেন, পুলিশকে জনগণের বন্ধু মনে করুন। থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রামপাল থানা পুলিশ রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যে কোন ধরনের আইনি সহযোগিতা ও পরামর্শ পেতে থানায় যোগাযোগ করুন এবং যে কোন অপরাধীকে আইনের আওতায় আনতে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের কাছে অনুরোধ জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।