সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে গলায় ফাঁস দিয়ে যুবক যুবতীর আত্মহত্যা | চ্যানেল খুলনা

রামপালে গলায় ফাঁস দিয়ে যুবক যুবতীর আত্মহত্যা

বাগেরহাটের রামপালে আট ঘন্টার ব্যবধানে এক যুবক ও এক যুবতীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২০ মে) রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার বাঁশতলী ইউনিয়নের তালবুনিয়া (মিত্রাবাদ) এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম’র মেয়ে রওশনারা আক্তার সুমাইয়া (১৮) তার নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনার আট ঘন্টার ব্যবধানে সকাল ১০ টার দিকে পেড়িখালী ইউনিয়নের কুমারখালী এলাকার মুজিবর রহমান শেখ’র ছেলে আলী আজম(২৭) নিজ বসত ঘরের আড়ার সাথে লায়লনের রশি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।

আত্মহত্যার পূর্বে সুমাইয়া তার মায়ের কাছে একটি চিরকুট লিখে। চিরকুটের খেলা দেখে ধারণা করা হচ্ছে হৃদয় নামের একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে কোন জটিলতার কারণে সে আত্মহত্যা করতে পারে। আত্মহত্যাকারী আজম শেখ এর পূর্বেও দুইবার তুতে পান করে আত্মহত্যা করার চেষ্টা করেছিল।

রামপাল থানার ওসি (তদন্ত) বিধান পাল আত্মহত্যার ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান যে, সুমায়াইয়াকে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আজমের লাশ উভয় পরিবারের সম্মতিতে লাশ দাফন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন যে, আজমের মধ্যে আত্মহত্যার একটি প্রবণতা দীর্ঘদিন ধরে কাজ করতো। সে প্রবণতা থেকে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।