সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ | চ্যানেল খুলনা

রামপালে জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ

বাগেরহাটের রামপালে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে রামপাল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যােগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে এ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিম সুলতানা বুশরার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমানের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তার চেক সুবিধাভোগীেদের হাতে তুলে দেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার (এম.পি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান প্রমুখ। এসময় ৫০ হাজার করে মোট ১১ জন নানান রোগে আক্রান্ত রোগীদের মাঝে ৫ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি : হাসনাত আব্দুল্লাহ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।