সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন | চ্যানেল খুলনা

রামপালে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

বাগেরহাটের রামপালে যথাযথ গুরুত্বের সাথে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় রামপাল সরকারি ডিগ্রি কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকবর আলীর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার পুষ্পেন সরকার। শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, প্রভাষক আব্দুল হান্নান মোল্লা, মানবেষ রায়, দিপ্তী রাণী মন্ডল, মাওলানা হেদায়েতুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন প্রভাষক পুষ্পেন রায়, প্রধান শেখ বাইজিদ হোসনেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সকাল সাড়ে ৯ টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে বিকাল ৫.০০ টায় শেষ হয়। আজকের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে যেসকল শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছে তারা আগামী (৫ মে) জেলা পর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে জানানো হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বঙ্গোপসাগর থেকে অবৈধ তিন ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

‎তালায় সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে মানববনন্ধন অনুষ্ঠিত!

শত প্রতিকূলতা পেরিয়ে বিভাগীয় অদম্য নারী পুরষ্কারে ভূষিত চিতলমারীর রুনা গাজী

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

ফকিরহাটে ২০ টন সুপরি উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।