সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে বিশ্ব মানবাধিকার দিবস পালন | চ্যানেল খুলনা

রামপালে বিশ্ব মানবাধিকার দিবস পালন

বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সাথে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা মানবাধিকার কমিশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাড. মহিউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, মো. সাইফুল আলম বকতিয়ার’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার বিদায়ী অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শেখ আফজাল হোসেন, বিষ্ণপদ বাগচী, মো. বজলুর রহমান, মো. মোস্তফা কামাল পলাশ, এম. এ সবুর রানা, এ্যাড. হাফিজুর রহমান, মিলন মন্ডল, কৃষ্ণা রাণী, মো. গোলাম ইয়াছিন রাজু, শেখ শাহজালাল, সুজন মজুমদার, সিরাজুল ইসলাম, মো. আবু হুরায়রা ও মোসা. ঋতু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শুধাংশু শেখর, প্রভাষক শেখ শাহ নেওয়াজ, হাওলাদার আ. মান্নান, মোতাহার মল্লিক, মল্লিক মো. জামান, লায়লা সুলতানা, মো. আয়াজ শিকারী, মো. আকাশুজ্জামান শেখ, মো. মহিদুল ইসলাম, মো. শাফায়েত, মো. হাসান, মো. হেলাল, মো. রাহাত, মো. তুহিনসহ রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, ফিলিস্তিনে প্রতি মুহুর্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। একই রূপ ঘটনা ঘটেছিল মায়ানমারে। অবিলম্বে ফিলিস্তিনসহ পৃথিবীতে যারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অবিরত ঘটিয়ে চলছে, তাদেরকে নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান হয়। এছাড়া যারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানানো হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।