সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে মনোনয়ন প্রত্যাশী ইদ্রিস আলী ইজারাদার'র দূর্গা মন্দির পরিদর্শন | চ্যানেল খুলনা

রামপালে মনোনয়ন প্রত্যাশী ইদ্রিস আলী ইজারাদার’র দূর্গা মন্দির পরিদর্শন

নাতন ধর্মাম্বলীদের সর্বোবৃহৎ শারদীয় দুর্গাউৎসব মহাষষ্ঠীর মাধ্যমে রামপাল উপজেলার ১০ টি ইউনিয়নে ৪৩ টি পূজা মন্ডপে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শুরু হয়েছে।

এ উপলক্ষে রামপাল উপজেলার কয়েকটি ইউনিয়নের দূর্গা মন্দির পরিদর্শন করেছেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার।

রবিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার হুড়কা ইউনিয়ন, রাজনগর ইউনিয়ন, গৌরম্ভা ইউনিয়ন, উজলকুড় ইউনিয়ন, বাইনতলা ইউনিয়ন ও বাঁশতলী ইউনিয়নের দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় তার সাথে ছিলেন ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, শেখ মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল, মুন্সি বোরহান উদ্দিন জেড, মোঃ নাসির উদ্দীন, উৎপল মন্ডল, উদয় সঙ্কর বিশ্বাস, ইকরাম ইজারাদার, রামপাল উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকার সিদ্দিকসহ দলীয় নেতা-কর্মীরা।

পূজা মন্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার সনাতন ধর্মের সকলকে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষকে গনতান্ত্রিকভাবে সমান অধিকার দিয়েছেন। সকলে শান্তিপূর্নভাবে যার যার ধর্ম পালন করার অধিকার বাস্তবায়ন করেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ, পরিদর্শনে অধ্যক্ষ মশিউর রহমান খান

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।