সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন | চ্যানেল খুলনা

রামপালে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

বাগেরহাটের রামপালে যথাযথ সম্মান ও মর্যাদায় সাথে ঐতিহাসিক ৭ ই মার্চ -২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে। প্রথমে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ করা হয়। পুষ্পস্থবক অর্পন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা অতীন্দ্রনাথ হালদার দুলাল, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমদ প্রিন্স, প্রকৌশলী গোলজার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান, প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ, নাহিদুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ছাত্রছাত্রীবৃন্দ।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ শেফা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।