সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে যথাযথ মর্যাদায় মহান বিজয় উদযাপন | চ্যানেল খুলনা

রামপালে যথাযথ মর্যাদায় মহান বিজয় উদযাপন

বাগেরহাটের রামপালে যথাযথ শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান ও মর্যাদার সাথে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচির আয়োজন করে।

শনিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে রামপাল থানা প্রাঙ্গণে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে এক মনোঞ্জ কুচকাওয়াজ ও ডিসল্পে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের এক সংবর্ধনা দেওয়া হয়। রামপাল উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনা (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, রামপাল থানার অফিসার ইন-চার্জ সোমেন দাস, বীর মুক্তিযোদ্ধা শেখ আ. ওহাব, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, সাবেক অধ্যক্ষ মোতাহার রহমান, উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি আকবর আলী, রামপাল থানার ওসি (তদন্ত) বিধান কুমার, বীর মুক্তিযোদ্ধা অতীন্দ্রনাথ হালদার দুলাল, বীর মুক্তিযোদ্ধা কালীপদ অধিকারী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাংবাদিক কল্লোল বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ সাদীসহ রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মো. সাইফুল আলম বকতিয়ার, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।