সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে ৬৩০ জন রোগী পেল বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ | চ্যানেল খুলনা

রামপালে ৬৩০ জন রোগী পেল বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ

বাগেরহাটের রামপালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব’র উদ্যােগে এবং দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ও লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামের বড়দিয়া হাজি আরিফ (রঃ) মাদ্রাসা মাঠে দিনব্যাপী এ শিবিরের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিতে ভোরবেলা থেকেই রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় চার হাজার নারী, পুরুষ ও শিশু জড়ো হয়। মাদ্রাসার মাঠে ৫ টি বুথে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।

এ শিবিরের মাধ্যমে ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানী অপারেশনের জন্য ৬৩০ জন রোগী বাছাই করা হয় এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাছাইকৃত চোখে ছানি পড়া রোগীদের ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশন করা হবে।

এ বিষয়ে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, ২০০৯ সাল থেকে রামপাল ও মোংলায় চক্ষু শিবিরের যাত্রা শুরু করি। অসহায় মানুষকে সেবা করার মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। এর পূর্বে ৫ হাজার ৯০০ রোগী চোখের নেত্রনালী ও ছানি অপারেশনের মাধ্যমে অন্ধত্বের থেকে তারা মুক্তি পেয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম গোরা, খান আলী আজম প্রমুখ।

চক্ষু শিবিরে রামপাল ও মোংলা উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।