সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরি, আটক ৬ | চ্যানেল খুলনা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরি, আটক ৬

বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টের অভ্যন্তরে তামার তার চুরি করে পাচারকালে চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে রামপাল থানা পুলিশ। আটক আসামিদের মঙ্গলবার (১৬ জুলাই) আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস।

আটকৃতরা হলেন- উপজেলার কদমদী এলাকার শাহ আলম মল্লিকের ছেলে মোঃ শামীম মল্লিক (২৬), বামনডহর এলাকার ফরহাদ শেখের ছেলে মোঃ হাফিজুর রহমান (২৮), বাঁশেরহুলা এলাকার আঃ রশিদ শেখের ছেলে মোজাফফর শেখ (৪৫), মোঃ শওকত শেখের ছেলে মোঃ আল-আমিন শেখ(৪১), মোঃ জুলফিকার শেখের ছেলে মোঃ আসিবুর শেখ(২৭) ও কাপাশডাংগা এলাকার মোঃ রমজান ঢালীর ছেলে মোঃ এরশাদ আলী(৩২)।

রামপাল থানা সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই, রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরি করে পাচার করছে একটি চোর চক্র। এ খবর পেয়ে সাব-ইন্সপেক্টর মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ও তাপবিদ্যুৎ কেন্দ্রের এলিট সিকিউরিটি ফোর্স যৌথভাবে অভিযান চালিয়ে চোর চক্রের ওই ছয় সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিদ্যুৎ কেন্দ্রের কালো কাভারযুক্ত ২১ কেজি তামার তার উদ্ধার করে।

ওসি সোমেন দাস আরো জানান, তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। আটক আসামিদের নামে মামলা রুজু পূর্বক আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।