সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপাল রক্তদান ক্লাব’র অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

রামপাল রক্তদান ক্লাব’র অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাগেরহাটের রামপালে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রামপাল রক্তদান ক্লাব’র পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার রামপাল সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে সুবিধাভোগীর বাড়িতে এ ঈদ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। এসময় তারা শতাধিক মানুষের বাড়িতে এ সামগ্রী পৌঁছে দেন।

সংগঠনের এক সদস্য জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে আমাদের এ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। আমাদের প্রতিটি উপহারের প্যাকেটে থাকছে চাউল, চিনি, সেমাই, তেল ও ডাল।

সংগঠনের আরেক সদস্য জানান, প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সংগঠনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর রমজানে ইফতার সামগ্রী, ঈদুল ফিতরে খাদ্য সামগ্রী, শীত মৌসুমে শীত বস্ত্র, অসহায় অসুস্থ মানুষের মাঝে চিকিৎসা সহায়তা, রক্তদানসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকে। আমাদের একটাই লক্ষ্য অসহায় মানুষের সেবা করা সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ানো। আমরা যতদিন আছি মানুষের জন্য সেবামূলক কাজ করে যাবো ইনশাআল্লাহ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

ফকিরহাটে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা

আগামীর সংসদ হবে ন্যায় ইনসাফ ও মানবতার সংসদ : মশিউর রহমান

বাগেরহাট-৩ মাঠে ৫ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতের

ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।