সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি ইউক্রেন: সিএনএন | চ্যানেল খুলনা

রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি ইউক্রেন: সিএনএন

ইউক্রেনীয়-বেলারুশ সীমান্তে সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন, এমনটাই বলা হয়েছে সিএনএন-এর এক প্রতিবেদনে। এতে আরও বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিন তার দেশের পারমাণবিক অস্ত্রের বহরকে ‘বিশেষ সতর্কতায়’ রাখতে সামরিক বাহিনীকে নির্দেশ দেন।। এটি রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বহরের জন্য ‘সর্বোচ্চ স্তরের সতর্কতা’।
এদিকে, তাসের এক প্রতিবেদনেও একই দাবি করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) তাসের এক খবরে বলা হয়েছে, সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা।

রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। ইউক্রেনের সেনাদের সঙ্গে শুরু হয় তীব্র লড়াই।
সম্প্রতি পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশের আগে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। পুতিনের এ ঘোষণার পরপরই শুরু হয় ইউক্রেন আগ্রাসন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় ককরোচরা, এক দিনের সময় চাইল সরকার

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে আলোচনায় রিয়া আহির, বিক্ষোভকারীদের মুক্তির দাবি

ইরান সংকটে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চাইল পাকিস্তান

শিক্ষার্থী বিক্ষোভে ‘সাদা পোশাকের পুলিশ’ দিয়ে হামলার অভিযোগ

মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস নেতাদের অবস্থান

৫০ বার চাকরির পরীক্ষায় ব্যর্থ, সরি লিখে স্বর্ণপদকজয়ীর আত্মহত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।