সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাষ্ট্রপতির সংলাপের চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেবে বিএনপি : ফখরুল | চ্যানেল খুলনা

রাষ্ট্রপতির সংলাপের চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেবে বিএনপি : ফখরুল

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের যে উদ্যোগ নিয়েছেন তার আমন্ত্রণ বিএনপি এখনো পায়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাতে রাজধানীর বনানী এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘অর্পণ’ আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতির সংলাপের কোনো চিঠি পাইনি। চিঠি পেলে এটা নিয়ে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, আমরা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি।
এ সময় আয়োজক সংগঠনের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, গত এক যুগ ধরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অর্পণ’ এর মাধ্যমে বিথিকা বিনতে হোসাইন সরকারের হাতে নির্যাতিত, গুম, খুন হওয়া গণতান্ত্রিক কর্মীদের পরিবারগুলোকে সাহায্য করে আসছে অত্যন্ত সাফল্যের সাথে।
এ সময় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী কেন্দ্রীয় কৃষক দল নেতা মো: ইউনুস আলী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: দাবি জামায়াতের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।