সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রূপসায় ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’ মানবসেবায় ছিল আছে এবং থাকবে- সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

রূপসায় ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’ মানবসেবায় ছিল আছে এবং থাকবে- সালাম মূর্শেদী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত সেবামূলক সংগঠন ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’ করোনার মহামারিতে খাদ্য সহায়তাসহ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে নানাবিধ কর্মকান্ড অব্যাহত রেখেছেন। তারই অংশ হিসেবে রূপসা ঘাট এলাকায় শনিবার বেলা ১১ টায় বিনামূল্যে মাক্স বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বলেন, এই নিরব করোনা ভাইরাসের প্রাদুর্ভাব খুলনায় বেড়েই চলেছে। প্রতিটি মানুষের সুস্থ্য জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বের। কোভিড-১৯ এর ভয়াবহ ছোবল থেকে নিরাপদে রাখতে আমাদের কাজ করতে হবে। ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’ মানুষের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ.ম.আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও এমপির প্রতিনিধি আকতার ফারূক, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রিনা পারভিন, এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচি, ঘাটভোগ ইউপি সাবেক চেয়ারম্যান ও এমপি প্রতিনিধি মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, এমপি প্রতিনিধি আজমল ফকির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, আসাদ বাবু, সালাম মূর্শেদী সেবা সংঘের টীম লিডার সামসুল আলম বাবু, আওয়ামী লীগ নেতা ফরিদ শেখ, নাজির শেখ, মামুন শেখ, শ্রমীক নেতা হারুন মোল্লা, সাইফুল ইসলাম, সালাম মূশের্দী সেবা সংঘের তরিকুল ইসলাম, এস এম রিয়াজ, হিমেল, শিমুল, ময়নাসহ প্রমূখ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।