সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত | চ্যানেল খুলনা

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্কঃ রাজধানীর উত্তরখান থানার শহীদনগর এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত ও এক র‌্যাব সদস্য আহত হয়েছেন। নিহত মাদক ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মাদক মামলা রয়েছে।
সোমবার (৮ জুলাই) দিবাগত রাত ১টা ৫৫ মিনিট থেকে ২টা ৫ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ইয়াবা, শর্টগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব।
র‌্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান বলেন, ‘র‌্যাবের টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তরখানের শহীদনগর এলাকায় কিছু মাদক ব্যবসায়ী অবস্থান নিয়ে মাদক ও মাদকের টাকা ভাগবাটোয়ারা করছে। ওই সংবাদে ঘটনাস্থলে যায় র‌্যাবের টহল টিম। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পাল্টা গুলি চালায় র‌্যাব সদস্যরা। এ সময় জিকরুল নামে র‌্যাবের এক কনস্টেবল আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।’

র‌্যাব-১ এর এ কর্মকর্তা আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে ৩ হাজার পিস ইয়াবা, শর্টগান, ৬টি কার্তুজ জব্দ করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ‘

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-শিল্প সুরক্ষায় গঠিত হচ্ছে বিশেষ কমিটি, সহজ ঋণ ও সৌরবিদ্যুতের আশ্বাস প্রধানমন্ত্রীর

পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টরই হবে অর্থনীতির নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।