সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শায় সাংবাদিকের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনের মত বিনিময় | চ্যানেল খুলনা

শার্শায় সাংবাদিকের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনের মত বিনিময়

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাকর্মীদের সাথে শার্শ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টার সময় উপজেলার নাভারণ হক কমিউনিটি সেন্টার স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শার্শা উপজেলায় কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সমাজ ও জাতির বিবেক আপনাদের লেখনি দ্বারা সমাজের ক্রটি বিচ্যুত ভাল-মন্দ তুলে ধরার আহবান জানান। পাশাপাশি সংবাদ কর্মীদের মূল্যবান মতামত ও পরামর্শ আন্তরিকতার সাথে গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাজেদ রহমান বকুল, সাংবাদিক আব্দুল কাদের, শার্শা প্রেসক্লাবের সভাপতি ইয়ানুর রহমান, শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজা, নাভারন প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান, সাংবাদিক সাজেদুর রহমান, শেখ কাজিম উদ্দিন, জিএম আশরাফ, ওসমান গনি, অহিদুল ইসলাম, আসাদুর রহমান ও ইসমাইল হোসেনসহ শার্শা উপজেলায় বিভিন্ন ইলেকট্রিক, অনলাইন ও প্রিন্ট পত্রিকায় কর্মরত সাংবাদিক ও সংবাদ কর্মিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় ও আলোচনাসভা শেষে দুপুরে সাংবাদিকদের সন্মানে উপজেলা প্রার্থী সোহারাব হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এক প্রীতি ভোজের আয়োজন করেন এসময় সংবাদকর্মিদের এক মিলন মেলায় পরিনত হয়।

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সোহারাব হোসেন হলেন শার্শা সদর ইউনিয়নের ২ বারে নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ও বর্তমানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্বে আছেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।