সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর বাড়ির সামনে বোমা বিষ্ফোরণ | চ্যানেল খুলনা

শার্শা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর বাড়ির সামনে বোমা বিষ্ফোরণ

যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের (ঘোড়া প্রতীক) বাসার সামনে দুইটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বত্তরা। এবিষয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

শনিবার দিনগত রাত সাড়ে ৩টার সময় উপজেলার নাভারন ত্রিমোহিনী (কলোনী মোড়) গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিল জানান, আমি রাতে নির্বাচনী গনসংযোগ শেষে বাসায় ঘুমিয়ে পড়ি। তারপর বিকট শব্দে ঘুম থেকে জেগে উঠে দেখি আমার বাড়ির সামনে পরপর দুটি শক্তিশালী বোমার বিষ্ফোরণ। আমি পরিবার নিয়ে ভয়ে আতঙ্কিত হয়ে উঠি। ধারণা করা হচ্ছে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দূর্বত্তরা আতঙ্কসৃষ্টির লক্ষে এধরণের ঘটনা ঘটাতে পারে।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, প্রার্থীর বাড়ীর সামনে রাতে দুটি বিষ্ফোরণ ঘটেছে। থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত পূর্কক আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোরে ১৭ মামলার আসামি ভাগ্নে ইমন আটক

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

যশোরের ঝিকরগাছায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

নওয়াপাড়ার ব্যবসায়ী আনিছ হত্যার প্রধান আসামি শাহ মাহমুদ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।