সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে খুবির পরিবহন পুলে যুক্ত হলো নতুন বাস | চ্যানেল খুলনা

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে খুবির পরিবহন পুলে যুক্ত হলো নতুন বাস

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত করা হয়েছে ৫২ সিটের নতুন ক্রয়কৃত একটি বাস। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বড় বাসের সংখ্যা ১৩টিসহ মোট গাড়ির সংখ্যা ৩৭টি। রবিবার (৫ নভেম্বর) দুপুর ২.৪৫ মিনিটে ফিতা কেটে নতুন এই বাসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে বাসে চড়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, জরিমানা

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।