সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ জুয়েল এর পক্ষে পক্ষে ২২ ও ২৯ নং ওয়ার্ডে শেখ রাসেল পরিষদের গণসংযোগ ও মিছিল | চ্যানেল খুলনা

শেখ জুয়েল এর পক্ষে পক্ষে ২২ ও ২৯ নং ওয়ার্ডে শেখ রাসেল পরিষদের গণসংযোগ ও মিছিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা মহানগরীর খুলনা সদর থানাধীন ২২ ও ২৯নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েলের পক্ষে প্রচার মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণকরেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা খুলনা সদর থানা শাখা।

বুধবার সন্ধ্যায় নগরীর হাজী মহাসিন রোড থেকে শুরু হয়ে ২২ ও ২৯ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়কে গণসংযোগ ,ভোটারদের মাঝে লিফলেট বিতরণ প্রচার মিছিল ২৯নং ওয়ার্ড নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ থানা শাখার সভাপতি শাহরিয়ান নেওয়াজ রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মোঃ সাইফুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান সোহেল, বিশেষ অতিথি ছিলেন খুলনা রেলওয়ে শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ হাসেম আলী। এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল পরিষদ খুলনা মহানগর শাখার সহ-সভাপতি বায়তুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, এনামুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এইচএম এনামুল হক তাপু, শেখ হেলাল, শেখ হায়দার, সেকাল মামুন, সদর থানা শাখার দপ্তর সম্পাদক শিলাজিৎ রায় সৌরভ, আব্দুল কাইয়ুম সিকদার, জুবায়ের কাজী চয়ন, আঞ্জুর রোহান, মারুফ হোসেন স্বাধীন, মোহাম্মদ জুবায়ের আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সপরিবারে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট উৎসবে যোগদানসহ নৌকা প্রতীককে বিজয় করে উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শরিক হওয়ার আহ্বান জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত : ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা

খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসক মঞ্জুর

খুলনায় মহান মে দিবস পালিত

খুবি সাংবাদিক সমিতির সভাপতি ইব্রাহিম-সাধারণ সম্পাদক নাহিদ

খুবি ক্যারিয়ার ক্লাবের ‘নেক্সটজেন ৩.০’ শীর্ষক ’২৬ ব্যাচের অনবোর্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

খুবিতে দুইটি ডিসিপ্লিনের ক্লাস আকস্মিক পরিদর্শনে উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।