সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পাবেন ডেন্টাল চিকিৎসকরা | চ্যানেল খুলনা

ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পাবেন ডেন্টাল চিকিৎসকরা

ডেন্টাল চিকিৎসকদের ষষ্ঠ গ্রেডে পদোন্নতির প্রস্তাবের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এতে করে তাদের ষষ্ঠ গ্রেডে পদোন্নতি নিয়ে বিভ্রান্তির অবসান হয়েছে।

মঙ্গলবার (০২ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রণালয়ের একটি সভায় ডেন্টাল চিকিৎসকদের ষষ্ঠ গ্রেডে পদোন্নতির প্রস্তাবের অনুমোদন হয়েছে। প্রথম দফায় ১৯ জন ডেন্টাল চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিবিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত ১৯ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) বেতনক্রমে সিনিয়র স্কেল পদে পদোন্নতি প্রদান করা হলো।’

পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন- ডা. অসীম কুমার সানাল, ডা. মাসুদ হোসেন, ডা. ডিএম আবুল কাশেম, ডা. মো. ফখরুল ইসলাম, ডা. এসএম রুকন-উজ-জামান, ডা. ওমর আলী সরদার, ডা. শামছুন নাহার, ডা. মো. আলমগীর কবীর, ডা. আশিকা ইসলাম খান, ডা. নাসিমা সুলতানা, ডা. শাহরিয়ার মো. মতিউল ইসলাম, ডা. নাজমুন নেছা হ্যাপি, ডা. শহীদ হাসান খান, ডা. মোহাম্মদ বশীর আহম্মেদ, ডা. মো. নুরুল ইসলাম সরকার ও ডা. আব্দুল কাদের।

এছাড়া ডা. আবুল হোসেন, ডা. নিতীশ কুমার দাস ও ডা. মো. জাকির হোসেন সরকারকে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

খুলনায় ডেঙ্গু ও হামের উপসর্গে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৪৪৯

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০

ক্যানসার জয় করে সুস্থ ১৫ ফুটের অজগর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।