সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সঞ্জয় দত্ত-বাদশাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা | চ্যানেল খুলনা

সঞ্জয় দত্ত-বাদশাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

বলিউড তারকাদের বিরুদ্ধে মামলা নতুন কিছু নয়। মাঝে মাঝে এমন খবর পাওয়া যায়। এবার ভায়াকম১৮ নেটওয়ার্ক অভিনেতা সঞ্জয় দত্ত এবং র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছে।

জানা গেছে, অবৈধভাবে বেটিং অ্যাপে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখার প্রচারের অভিযোগে মামলা করেছে ভায়াকম১৮। পাশাপাশি ডিজিটাল পাইরেসির অভিযোগও এনেছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

ভায়াকম১৮ নেটওয়ার্কের দাবি, আইপিএলের ম্যাচগুলো স্ট্রিমিংয়ের বুদ্ধিবৃত্তিক সত্ব (আইপিআর) তাদের। কিন্তু এই ম্যাচগুলো বেটিং অ্যাপে বেআইনিভাবে স্ট্রিমিং করা হয়েছিল।

ইতোমধ্যে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে বাদশাকে। সোমবার (৩০ অক্টোবর) মহারাষ্ট্র সাইবার অফিসে হাজির হয়ে নিজের বক্তব্য দেন বাদশা। এ মামলায় আরও অভিনেতাদের তলব করা হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, সংস্থার প্রচার দূত হিসাবে বিভিন্ন সময় দেখা গেছে রণবীর কাপুর, হুমা কুরেশি, কপিল শর্মা, শ্রদ্ধা কাপুরের মতো বলিউডের জনপ্রিয় তারকাদেরও। তাই তদন্তের স্বার্থে আগেই তাদের বক্তব্য জানতে চেয়েছে ইডি।

এর আগে গত ৪ অক্টোবর মহাদেব অনলাইন বেটিং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রণবীর কাপুরকে সমন পাঠিয়েছে ইডি। সেই সময় সাক্ষী হিসেবে রণবীর কাপুরের বয়ান রেকর্ড করা হয়। অভিনেতা ছাড়াও ইডির স্ক্যানারে ছিল ১৫-২০ জন তারকার নাম।

সূত্র : ইন্ডিয়া টুডে

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।