সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
‘সরকারকে ধাক্কা দিয়ে পতন ঘটাতে জনগণ প্রস্তুত’ | চ্যানেল খুলনা

‘সরকারকে ধাক্কা দিয়ে পতন ঘটাতে জনগণ প্রস্তুত’

যে কোনো মুহূর্তে এই সরকারের পতন ঘটবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনতিবিলম্বে দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে সাজাও প্রত্যাহার করতে হবে। নইলে এক সম্মিলিত আন্দোলনের মাধ্যমে সরকারকে ধাক্কা দিয়ে পতন ঘটাতে জনগণ প্রস্তুতি নিচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ সাজা দেওয়ার প্রতিবাদে শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন।

রাজধানীর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাড্ডা লিংক রোডের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, সরকারের দেশের মাটিতে পা রাখার জায়গা নেই। চারদিক থেকে ব্যর্থ হয়ে সরকার জিয়া পরিবারকে টার্গেট করে আবারও মিথ্যা মামলা দিয়ে এবং নানা ধরনের কুৎসা রটনা করে নিজেরা মনে করছে পার পেয়ে যাবে। কিন্তু জনগণের কাছে ইতোমধ্যে এই আওয়ামী সরকার গণধীকৃত হয়ে গেছে। সরকারের ক্ষমতায় থাকার আর কোনো ভিত্তি নেই ।

‘তাই পূর্বের বৈশিষ্ট্যের মতো প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীরাও যে ব্যর্থ রাষ্ট্রের ভয়াবহ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে দেশের জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ’

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।